ইসলামি বিয়ে বনাম সামাজিক বিয়ে! কে সঠিক? – মধুবনের অনুপ্রেরণাদায়ক গল্প ০১

ইসলামি বিয়ে বনাম সামাজিক বিয়ে: মধুবনের গল্প ০১

বাংলাদেশের এক গ্রাম, নাম মধুবন। সবুজ ধানক্ষেতের ঢেউ, পাখির কলতান আর স্নিগ্ধ বাতাস গ্রামটিকে এক স্বর্গীয় রূপ দিয়েছে। কিন্তু এই চিরচেনা গ্রামীণ জীবনের নীচে চাপা পড়ে আছে একটি জটিল সামাজিক চাপ। ইসলামি বিয়ে -এর মতো সুন্দর পবিত্র অনুষ্ঠানকে কেন্দ্র করে গড়ে ওঠা অহংকার ও প্রতিযোগিতার এক সামাজিক বিয়ে -এর মতো নিন্দনিয় সংস্কৃতি। যখনই বিয়ের মৌসুম আসে, মধুবনের শান্ত পরিবেশ যেন এক অসুস্থ মহাযুদ্ধে রূপ নেয়। প্রস্তুতি, আতিথেয়তা, আলোকসজ্জা, লাখ টাকার হিসাব আর শেষে দেনার বোঝায় চাপা অপচয়ের হাহাকার।

এই গ্রামে পাশাপাশি দুটি পরিবারের জীবনযাত্রা ও মূল্যবোধ সম্পূর্ণ বিপরীত। একজন হলেন হাজী রহিম মিয়া; স্বল্পে তুষ্ট, ধর্মপ্রাণ, পরিশ্রমে বিশ্বাসী এবং সাদাসিধে মানুষ। তার কাছে প্রাচুর্যের চেয়ে নৈতিকতা ও আল্লাহর সন্তুষ্টি বড়। অন্যজন করিম মিয়া; ধনী ব্যবসায়ী, সমাজে নামডাক আছে, লোক-দেখানো আড়ম্বর ও অর্থের দাপটে বিশ্বাসী। তাদের চরিত্র যেন আলো-আঁধারের মতো ভিন্ন।

হাজী রহিমের ছেলে তারিক। সদ্য বিশ্ববিদ্যালয় শেষ করা এই ছেলেটি নম্রতা, বিনয় ও ইসলামি জীবনযাত্রা অনুসরণের জন্য গ্রামের সকলের প্রিয়। অন্যদিকে করিম মিয়ার মেয়ে শিমু কলেজে পড়ে, বাবার বিপুল অর্থ ও শহুরে চাকচিক্যে তার জীবন বেশ বিলাসবহুল ও উচ্ছৃঙ্খল।

করিম মিয়ার মেয়ের বিয়ে। বিলাসিতা নাকি হাহাকার!

সামাজিক বিয়ে

সময় এল বিয়ের। করিম মিয়া তার মেয়ের বিয়ে নিয়ে এতটাই উচ্চাকাঙ্ক্ষী হলেন যে, তা মধুবনের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা হওয়া চাই। তিনি দাম্ভিক কণ্ঠে গ্রামে ঘোষণা করলেন,

“আমার মেয়ের বিয়ে হবে ইতিহাসের সেরা! পাঁচশ নয়, কমপক্ষে হাজার লোক খাওয়াবো। ঢাকায় লাখো টাকার কনভেনশন সেন্টার ভাড়া হবে, মেনুতে থাকবে নামকরা ক্যাটারিং কোম্পানির দশ পদ! কনের গায়ে থাকবে বিশ ভরি সোনা, জামাইকে দেবো ব্র্যান্ড নিউ গাড়ি, আর ঢাকায় একটা ফ্ল্যাট! মানুষ দেখুক, করিম মিয়ার মেয়ের বিয়ে কেমন হয়!”

গ্রামের মানুষ তার কথা শুনে চমকে উঠল। এই ঘোষণা গ্রামের বহু মধ্যবিত্ত পরিবারের ওপর মানসিক চাপ সৃষ্টি করল। কারণ, এখন তাদের ছেলে-মেয়েদের বিয়েতে এমন আয়োজন না করলে সমাজের চোখে ‘ছোট’ হতে হবে। কারও মনে ঈর্ষা জন্মালো, আর কারও মনে নীরব প্রশ্ন, “এই লাখ লাখ টাকা কি সত্যিই নবদম্পতির সুখের গ্যারান্টি দেবে?”

করিম মিয়া তার কথা রাখলেন। ঢাকায় সাত দিনব্যাপী চলল অনুষ্ঠান। বিশাল অঙ্কের গায়ে হলুদ, জমকালো সঙ্গীত সন্ধ্যা, জাঁকজমকপূর্ণ বরযাত্রা এবং ব্যয়বহুল রিসেপশন। খরচ কোটি টাকা ছাড়িয়ে গেল। সমাজের চোখে তিনি ‘সেরা বাবা’ হয়ে উঠলেন।

কিন্তু সেই বিশাল আয়োজনে শান্তি ছিল না। ক্যাটারিং নিয়ে খুঁত ধরল বহু অতিথি, খাবারের অপচয় হলো পাহাড় সমান। শিমুর বাবা-মা অতিথিদের খুশি করতে গিয়ে নিজেদের মধ্যে সারাক্ষণ ঝগড়া করলেন। অনুষ্ঠানের হইচৈ ও চোখ ধাঁধানো লাইটিং-এর ভিড়ে নবদম্পতির আসল আনন্দ ও আবেগ যেন হারিয়ে গেল। এই বিয়ের শেষ দৃশ্য ছিল টাকার হিসাব ও দেনার অঙ্ক।

বিয়ের এক সপ্তাহ যেতে না যেতেই শুরু হলো অশান্তি। জামাই পক্ষ থেকে বাড়তি ফ্ল্যাট ও ব্যবসার মূলধনের জন্য চাপ আসতে শুরু করল। করিম মিয়া ধার-দেনায় ডুবে গেলেন, আর তার মেয়ের সংসারেও অর্থের দাপট ও চাহিদার টানাপোড়েন শুরু হলো। কোটি টাকার বিয়ের আড়ম্বর খুব দ্রুতই বিষণ্ণতায় ঢেকে গেল।

ইসলামি বিয়ে

হাজী রহিমের ছেলের ইসলামি বিয়ে সরলতা ও প্রশান্তি

অন্যদিকে, হাজী রহিম তারিককে বিয়ে দিলেন পাশের গ্রামের বিনয়ী মেয়ে ফাতেমার সঙ্গে। ইসলামি বিয়ে অনুযায়ী মসজিদে ইমাম সাহেবের খুতবা দিয়ে তাদের বিবাহ সম্পন্ন হলো। ইমাম সাহেব বললেন,

“ইসলামে দেনমোহর হলো নারীর অধিকার, এটি যেন বাজারে পণ্যমূল্য না হয়।”

পঞ্চাশ হাজার টাকা দেনমোহর নির্ধারণ হলো। সবাই খেজুর আর মিষ্টি মুখ করে দোয়া করল। সম্পন্ন হলো এক চির সুন্দর ইসলামি বিয়ে যা সামাজিক বিয়ে- কে তার স্বরূপ দেখিয়ে দিল।

বাড়িতে সাধারণ আপ্যায়ন। ভাত, ডাল, শাক-সবজি, আর একদিন মুরগির মাংস। কোনো হৈচৈ নেই, কোনো দেনার বোঝা নেই, ছিল শুধু আত্মীয়-স্বজনের আন্তরিক দোয়া আর প্রশান্তির এক পবিত্র পরিবেশ। এই বিয়েতে আত্মীয়-স্বজনের মুখে খাবারের খুঁত নয়, ছিল রহিম মিয়ার সাহসিকতার প্রশংসা।

তারিক ও ফাতেমা একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে নিজেদের ছোট সংসার শুরু করল। তাদের ঘরে কোনো বিলাসিতা ছিল না, ছিল পরস্পরের প্রতি সম্মান ও আল্লাহর উপর নির্ভরতা।

বছর দুয়েক পর নির্মম সত্যটা সামনে এলো। করিম মিয়ার মেয়ের সংসার অতিরিক্ত চাওয়া-পাওয়া, অহংকার ও অশান্তির কারণে চূড়ান্তভাবে ভেঙে গেল, যার পরিণতি হলো তালাক। কোটি টাকার বিয়ের পরিণতি হলো কেবল মানসিক কষ্ট ও সামাজিক গ্লানি।

আর তারিক ও ফাতেমা? তারা জীবনসংগ্রাম করলেও পরস্পরের প্রতি আস্থা ও আল্লাহর বরকতে সুখে আছে।

মধুবনের শিক্ষা

মসজিদের ইমাম জুমার দিনে বললেন,

“বিয়ে একটি ইবাদত। কিন্তু আমরা একে সামাজিক স্ট্যাটাস সিম্বল বানিয়ে ফেলেছি। বাংলাদেশে প্রতি বছর বিয়ের নামে হাজার হাজার কোটি টাকা অপচয় হয়, যা বহু পরিবারকে ঋণের জালে জড়িয়ে ফেলে। ইসলামে বিয়ে সহজ করতে বলা হয়েছে, কিন্তু আমরা তাকে কঠিন করে ফেলেছি।”

মানুষ বুঝতে পারল যে, প্রচলিত সামাজিক বিয়ে কেবল প্রতিযোগিতা, দেনাদার ও নিঃস্ব করে, যা নতুন সংসারে প্রথম দিন থেকেই দুশ্চিন্তা নিয়ে আসে। আর ইসলামি বিয়ে হলো আসল আদর্শ, যা সহজতা ও বরকতের মাধ্যমে পরিবারে আসল শান্তি নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *