(তৃতীয় শ্রেণির পাঠ্যক্রম অনুযায়ী)


১. শব্দার্থ
পাঠ থেকে আমরা যে নতুন শব্দগুলো শিখলাম:
- পঞ্চম: পাঁচ নম্বর/পাঁচ।
- ফসল: ধান, গম বা সবজি ইত্যাদি।
- খামার: পশুপাখি পালার জায়গা।
- প্রতিবেশী: যারা বাড়ির আশেপাশে থাকেন।
- নার্স: সেবিকা।
- পেশা: উপার্জনের কাজ।
- কৃষক: চাষি।
- দেখা শোনা করা: যত্ন নেওয়া।
- আদর করা: স্নেহ করা/ভালোবাসা।
- মজার মজার: যা খুব ভালো লাগে।
- সেবা: যত্ন।
- অসুখ: রোগ/ব্যাধি।
- মিলেমিশে: একসঙ্গে থাকা।
- চারপাশ: চারদিকের এলাকা।
২. খালি জায়গায় সঠিক শব্দ বসাই (অনুশীলন)
| ফসল | খামার | মিলেমিশে | পঞ্চম | পেশা |
(ক) দুই বছর পর আমি পঞ্চম শ্রেণিতে উঠব।
(খ) তার গরুর খামার আছে।
(গ) কৃষক মাঠে ফসল ফলান।
(ঘ) আমার বাবার পেশা কৃষি।
(ঙ) আমরা সবাই মিলেমিশে থাকি।
৩. প্রশ্ন ও উত্তর (বলি ও লিখি)
প্রশ্ন (ক): রাজুর বাবা কী করেন?
উত্তর: রাজুর বাবা একজন কৃষক।
প্রশ্ন (খ): হাঁস-মুরগির খামার কে দেখাশোনা করেন?
উত্তর: রাজুর মা তাদের হাঁস-মুরগির খামারটি দেখাশোনা করেন।
প্রশ্ন (গ): মিতুর মা কোথায় কাজ করেন?
উত্তর: মিতুর মা একজন নার্স, তিনি হাসপাতালে কাজ করেন।
প্রশ্ন (ঘ): পাঠে পাওয়া তিনটি পেশার নাম লেখো।
উত্তর: পাঠে পাওয়া তিনটি পেশার নাম হলো: ১) কৃষক, ২) দোকানদার, ৩) নার্স।
৪. আমি বড়ো হয়ে কী হতে চাই তা বলি।
আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, যাতে গরীব মানুষের চিকিৎসা করতে পারি।
মূলভাব:
রাজু ও তুলি দুই ভাই-বোন। তাদের বাবা একজন কৃষক এবং মা খামার দেখাশোনা করেন। তাদের প্রতিবেশী মিতু। মিতুর বাবা একজন দোকানদার এবং মা একজন নার্স। আমরা সবাই সমাজে একে অপরের ওপর নির্ভর করি এবং মিলেমিশে থাকি।
সম্পাদনায়:
মো: আলী ইসলাম মাছুম।
বিবিএ ৩য় বর্ষ, হিসাববিজ্ঞান বিভাগ।
জাতীয় বিশ্ববিদ্যালয়।
ওয়েবসাইট:
nrgalfazone.top
পিডিএফ ডাউনলোড করতে —-> এখানে ক্লিক করুন