সর্বশেষ
নতুন: এইচএসসি ২০২৫ ব্যাচের শর্ট সিলেবাস ও সাজেশন প্রকাশিত হয়েছে | পবিত্র কুরআনের তাফসির যুক্ত হয়েছে এখানে দেখুন
নতুন: এইচএসসি ২০২৫ ব্যাচের শর্ট সিলেবাস ও সাজেশন প্রকাশিত হয়েছে | পবিত্র কুরআনের তাফসির যুক্ত হয়েছে এখানে দেখুন

শিখুন স্মার্ট, পড়ুন সহজে

প্রথম অধ্যায়: আকাইদ ও ইবাদত (৪র্থ শ্রেণি), PDF/Doc ইসলাম শিক্ষা by NRG ALFA ZONE

alinrgmasum

9:30 am

January 18, 2026

57

Table of Contents

৪র্থ শ্রেণির ইসলাম শিক্ষা ১ম অধ্যায়, PDF/Doc ইসলাম শিক্ষা by NRG ALFA ZONE


এই পিডিএফে সম্পূর্ণ ফ্রিতে  NCTB কর্তৃক প্রদত্ত পাঠ্য বইয়ে দয়া সকল সঠিক উত্তর (MCQ), শূন্যস্থান,ডানপাশ-বামপাশ, শুদ্ধ/অশুদ্ধ, সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর, বর্ণনামূলক প্রশ্ন-উত্তর খুব সহজ, ছোট ও সাবলীল ভাষায় সাজিয়ে দেওয়া হলো। যদি প্রয়োজনীয় কোনো কিছু দেয়ার প্রয়োজন হয় পিডিএফ বা ডাক ফাইলের নিচে যোগ করতে থাকবো….

PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুন অথবা গুগল Doc ফাইল পেতে এখানে ক্লিক করুন।

১. সঠিক উত্তরে টিক চিহ্ন () দাও:

(ক) কোনটি মহান আল্লাহর জাতি (সত্তাগত) নাম? উত্তর:  ৪. আল্লাহ।

(খ) মহান আল্লাহর সিফাতি (গুণবাচক) নাম কয়টি? উত্তর:  ১. ৯৯টি।

(গ) সালাতের আহকাম কোনটি? উত্তর:  ৩. নির্ধারিত ওয়াক্তে সালাত আদায় করা

(ঘ) কোনটি ‘মাদ্দ’ এর হরফ? উত্তর:  ১. আলিফ (ا)।

(ঙ) কীভাবে আল্লাহর গুণ ‘আর-রাহমান’ দ্বারা গুণান্বিত হওয়া যায়? উত্তর:  ৪. সকলের প্রতি দয়া প্রদর্শনের মাধ্যমে।

(চ) কোন ইবাদত অনুশীলনের মাধ্যমে আমরা সমাজে দারিদ্র্য বিমোচনে অবদান রাখতে পারি? উত্তর:  ৪. জাকাত প্রদান করা।

(ছ) কী বলে আমরা সালাত শুরু করব? উত্তর:  ৩. আল্লাহু আকবার।

(জ) কোনো হরফকে একসঙ্গে দুই বার উচ্চারণ করার জন্য আমরা কোনটি ব্যবহার করব? উত্তর:  ২. তাশদীদ।

(ঝ) মহান আল্লাহর গুণ নিজ জীবনে অনুসরণের প্রয়োজনীয়তা কী? উত্তর:  ১. আল্লাহর গুণে প্রভাবিত হওয়া।

(ঞ) সহিহভাবে পবিত্র কুরআন তিলাওয়াত শেখার সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণ কোনটি? উত্তর:  ৩. অর্থ ঠিক রাখা

২. শূণ্যস্থান পূরণ করো:

ক) ‘আল-আসমাউল হুসনা’ অর্থ হলো আল্লাহর সুন্দরতম নামসমূহ

খ) ইমানে মুফাসসাল হলো ইমানের বিষয়গুলোর বিস্তারিত বিবরণ।

গ) কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাও ইবাদত

ঘ) ‘যের’ এর পরে জযমযুক্ত ‘ইয়া’ থাকলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়।

ঙ) সালাতে পবিত্র কুরআন তিলাওয়াত করা ফরজ

৩. বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ:

বাম পাশডান পাশ
ক. মহান আল্লাহর সুন্দরতম নামসমূহেতার পরিচয় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।
খ. পবিত্র কুরআন শুধু পড়তে পারলে হবে নাতা সহিহও হতে হবে।
গ. মহান আল্লাহ সহনশীলতা পছন্দ করেনতাই আমরা সহনশীল হব।
ঘ. ইবাদতের মাধ্যমে আমরাসময়ানুবর্তিতা ও নিয়মানুবার্তিতার অনুশীলন করতে পারি।
ঙ. তোমাদের মধ্যে সেই সর্বোত্তমযে নিজে কুরআন শেখে এবং অপরকে তা শেখায়।

৪. শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়:

ক) মহান আল্লাহর গুণ দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমরা ভালো কাজ করতে পারি। — শুদ্ধ

খ) ইমানে মুফাসসাল হলো ইমানের বিষয়গুলোর সংক্ষিপ্ত বিবরণ। — অশুদ্ধ (সঠিক: বিস্তারিত বিবরণ)

গ) কোনো হরফের নিচে খাড়া জের থাকলে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। — অশুদ্ধ (সঠিক: এক আলিফ)

ঘ) জাকাত আদায় করে শ্রেণি-বৈষম্য দূর করা যায়। — শুদ্ধ

ঙ) পবিত্র কুরআন শুদ্ধভাবে পড়তে নির্দিষ্ট নিয়ম মানার প্রয়োজন হয় না। — অশুদ্ধ (সঠিক: তাজবিদ বা নিয়ম মানা প্রয়োজন)

৫. সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর:

ক) মহান আল্লাহর দুটি গুণবাচক নাম অর্থসহ লেখো।

উত্তর: মহান আল্লাহর দুটি গুণবাচক নাম অর্থসহ হলো:-

        ১) আল খালিকু অর্থ সৃষ্টিকর্তা।

        ২) আররাহমানুন অর্থ পরম করুণাময়।

খ) পবিত্র কুরআন শেখা ও শেখানো সম্পর্কে হাদিসের একটি বাণী উল্লেখ করো।

উত্তর:  পবিত্র কুরআন শেখা ও শেখানো সম্পর্কে হাদিসের একটি বাণী হলো; মহানবি (স.) বলেছেন- “তোমাদের মধ্যে সে উত্তম যে নিজে কুরআন শিখে এবং অপরকে তা শেখায়।” (সহিহ বুখারি)

গ) ইমানে মুফাসসালের দুটি বিষয় লেখো।

উত্তর:  ইমানে মুফাসসালের দুটি বিষয় হলো: ১. আল্লাহর প্রতি বিশ্বাস। ২. ফেরেশতাগণের প্রতি বিশ্বাস।

ঘ) সালাতের একটি আরকান ও একটি আহকাম লেখো।

উত্তর: সালাতের একটি আহকাম: শরীর পবিত্র হওয়া। সালাতের একটি আরকান: প্রত্যেক রাকাতে রুকু করা।

ঙ) তুমি মহান আল্লাহর গুণ দ্বারা উদ্বুদ্ধ হয়ে করতে পারো এমন দুটি কাজ উল্লেখ করো।

উত্তর: মহান আল্লাহর গুণ দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমি নিচের দুটি কাজ করতে পারি:

১. আল্লাহর ‘রাহমান’ গুণ দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি সকল সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করতে পারি।

২. তাঁর ‘রব’ গুণ দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমি আল্লাহর সৃষ্টির পরিচর্যা করতে পারি।

চ) ইবাদতের দুটি উদাহরণ লেখো।

উত্তর: ইবাদতের দুটি উদাহরণ হলো: ১. নিয়মিত সালাত আদায় করা। ২. সর্বদা সত্য কথা বলা।

ছ) কোন কোন ইবাদতের মাধ্যমে মুসলমানগণ একে অপরের সহায়তায় এগিয়ে আসে?

উত্তর: জাকাত, সদকা ও কুরবানির মাধ্যমে মুসলমানগণ একে অপরের সহায়তায় এগিয়ে আসে।

৬. বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর:

ক) মহান আল্লাহর চারটি গুণবাচক নামের অর্থসহ তাৎপর্য লেখো।

উত্তর: মহান আল্লাহর চারটি গুণবাচক নামের অর্থসহ তাৎপর্য নিচে দেওয়া হলো:

১. আল্লাহু খালিকুন অর্থ আল্লাহ স্রষ্টা। এই বিশাল মহাবিশ্ব ও আমাদের তিনি সৃষ্টি করেছেন।

২. আল্লাহু রাজ্জাকুন অর্থ আল্লাহ রিজিকদাতা। মানুষ, পশুপাখি ও কীটপতঙ্গ সবার খাবারের ব্যবস্থা তিনি করেন।

৩. আল্লাহু গফুরুন অর্থ আল্লাহ অতি ক্ষমাশীল। আমরা কোনো ভুল করলে মন থেকে মাফ চাইলে তিনি ক্ষমা করে দেন।

৪. আল্লাহু রাহমানুন অর্থ আল্লাহ পরম দয়াময়। তিনি সৃষ্টির সকল জীবের প্রতি দয়া প্রদর্শন করেন।

খ) দৈনন্দিন জীবনে ইবাদতের গুরুত্ব বর্ণনা করো।

উত্তর: ইবাদত মানে হলো আল্লাহর দাসত্ব বা তাঁর কথা মতো চলা। দৈনন্দিন জীবনে ইবাদতের গুরুত্ব অপরিসীম:

  • ইবাদত করলে আল্লাহ খুশি হন।
  • সালাত আমাদের সঠিক সময়ে কাজ করতে শেখায়।
  • জাকাত দিলে গরিব মানুষের কষ্ট দূর হয়।
  • ইবাদত আমাদের ভালো মানুষ হতে সাহায্য করে।

গ) ইমানে মুফাসসাল-এর সাতটি বিষয় ক্রমানুসারে লেখো।

উত্তর: ইমানে মুফাসসাল-এর সাতটি বিষয় হলো:

  • ১। আল্লাহর ওপর বিশ্বাস।
  • ২। তাঁর ফেরেশতাগণের ওপর বিশ্বাস।
  • ৩। তাঁর আসমানি কিতাবসমূহের ওপর বিশ্বাস।
  • ৪। তাঁর নবি ও রাসুলগণের ওপর বিশ্বাস।
  • ৫। আখিরাত বা পরকালের ওপর বিশ্বাস।
  • ৬। তকদির বা ভাগ্যের ভালো-মন্দের ওপর বিশ্বাস।
  • ৭। মৃত্যুর পর পুনরুত্থানের ওপর বিশ্বাস।

ঘ) দুই রকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়মগুলো প্রবাহচিত্র আকারে লেখো।

উত্তর: সালাত আদায়ের ধারাবাহিক নিয়মটি নিচে প্রবাহচিত্রের মাধ্যমে দেখানো হলো:

  • নিয়ত করা ও তাকবিরে তাহরিমা (আল্লাহু আকবার) বলা।
  • সানা, সুরা ফাতিহা ও অন্য সুরা পাঠ (কিয়াম)।
  • রুকু করা (সুবহানা রাব্বিয়াল আজিম বলা)।
  • সিজদা করা (সুবহানা রাব্বিয়াল আলা বলা)।
  • দ্বিতীয় রাকাত: সুরা পাঠ শেষে পুনরায় রুকু ও সিজদা করা।
  • শেষ বৈঠক (আত্তাহিয়াতু, দুরুদ ও দোয়া মাসুরা পাঠ)।
  • সালাম ফেরানোর মাধ্যমে সালাত শেষ করা (আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ)।

ঙ) উদাহরণসহ জযমের ব্যবহারের বর্ণনা দাও।

উত্তর: আরবি হরফে স্বরচিহ্ন না থাকলে তা আগের হরফের সাথে মিলিয়ে পড়ার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে ‘জযম’ বা ‘সাকিন’ বলে। জযমযুক্ত হরফ তার ডান দিকের হরফের হরকতের সাহায্যে একবার উচ্চারিত হয়।

  • উদাহরণ: ‘আলিফ’ এর ওপর যবর এবং ‘বা’ এর ওপর জযম থাকলে উচ্চারণ হবে- ‘আব’ (اَب)। তেমনি ‘মিম’ ও ‘নুন’ মিলে হয়- ‘মান’ (مَنْ)।

চ) সূরা আল-কুরাইশ-এর তাৎপর্য লেখো। সুরা আল-কুরাইশ পবিত্র কুরআনের ১০৬ নম্বর সুরা। এর মূল তাৎপর্য হলো:

  • আল্লাহ কুরাইশ বংশের লোকদের ব্যবসা-বাণিজ্য ও ভ্রমণের নিরাপত্তা দিয়েছিলেন।
  • তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের সুযোগ করে দিয়ে ক্ষুধা ও ভয় থেকে মুক্তি দিয়েছেন।
  • তাই কৃতজ্ঞতাস্বরূপ কেবল এই ঘরের (কাবা শরিফ) মালিক বা আল্লাহর ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ছ) শুদ্ধভাবে পবিত্র কুরআন তিলাওয়াতের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো।

উত্তর: পবিত্র কুরআন আল্লাহর বাণী। এটি শুদ্ধভাবে তিলাওয়াত করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুদ্ধভাবে পড়তে না পারলে এবং অর্থ ভুল হলে সালাত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সহিহ তিলাওয়াতের মাধ্যমে আমরা কুরআনের সঠিক মর্ম বুঝতে পারি এবং মহান আল্লাহর সন্তুষ্টি ও অফুরন্ত সওয়াব লাভ করতে পারি। আমাদের মধ্যে সেই সর্বোত্তম যে নিজে কুরআন শেখে এবং অন্যকে তা শেখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *